Friday, June 26, 2026

Beauty Tips: গলায় ঘাড়ে দাগ নিয়ে চিন্তা, ঘরোয়া পদ্ধতিতে মুশকিল আসান !

Date:

Share post:

শরীর ভালো রাখার পাশাপাশি নিয়মিত ত্বকের যত্ন (skin care) নেওয়া প্রয়োজন। আর তার জন্য দরকার প্রতিদিনের পরিচর্যা। কিন্তু ব্যস্ততার কারণে সেটা অনেকেই সেভাবে করে উঠতে পারেন না। যার ফল হিসেবে ত্বকের নানা সমস্যায় ভোগেন সব বয়সীরাই। এবার কিছু ঘরোয়া পদ্ধতি (Homemade remedy)ব্যবহার করে যদি এই সমস্যার চিরস্থায়ী থেকে সমাধান পেতে পারেন আপনি , তাহলে কেমন হয়? আজ বলি গলায়, ঘাড়ে কালো দাগের কথা। যা শুধু ত্বকের সমস্যা (skin problems) তৈরি করে তাই নয় বরং মাঝেমাঝে আপনাকে সামাজিক ভাবে অস্বস্তিতেও ফেলতে পারে।

গলায় বা ঘাড়ে কালো দাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে যারা কলার দেওয়া জামা কাপড় পরেন তাঁদের এই সমস্যা হামেশাই দেখা যায়। সেক্ষেত্রে পুরুষ বা নারী আলাদা কিছু নেই। চিন্তা করবেন না, তবে এরকম কিছু লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা নিন। আসলে গলা, ঘাড়ের চারপাশে ঘাম জমার কারণেই মূলত এটি হয়ে থাকে। আর সময়মত এর প্রতিকার না করলে বিষয়টা ক্রমাগত জটিল হয়ে যায়। অনেকেই আছেন গলার কালো দাগ ঢেকে রাখতে প্রতিদিনই কলার দেওয়া শার্ট পড়েন। এতে কিন্তু দাগ আরও গাঢ় হয়। তাই সহজেই কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে এর থেকে নিষ্কৃতি পেতে পারেন আপনি।
বাড়িতে নিশ্চয়ই কাঁচা দুধ আছে। সেটা ব্যবহার করুন। আসলে দুধে যে ল্যাকটিক অ্যাসিড (Lactic Acid)থাকে, এক্ষেত্রে তা দারুণ কাজ করে। কালো দাগ হয়েছে এমন জায়গায় কাঁচা দুধ লাগান, এতে ত্বকের কালচে দাগ ছোপ দ্রুত দূর হয়। বাড়িতে যদি অ্যালোভেরা জেল (Aloevera gel) থাকে, তাহলে শুধু মুখে নয় গলায় আর ঘাড়ে তা লাগিয়ে নিন রাতে ঘুমোতে যাওয়ার আগে। অবশ্যই সানস্ক্রিন লোশন (Sunscreen Lotion) ব্যবহার করুন। শুধু মুখে নয়, হাত এবং গলাতেও লোশন মাখা জরুরি। শরীরের যে কোনও অংশে যদি কালো দাগ বা ছোপ দেখেন তাহলে অবশ্যই কাঁচা দুধ মাখুন আর আধঘণ্টা ঐ অবস্থায় থাকুন। দুধ শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আর তফাতটা দেখুন নিজের চোখেই।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...