Friday, April 3, 2026

পাখির চোখ ২০২৪: বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা অমিত শাহর

Date:

Share post:

কেন্দ্রের শাসক-বিরোধী সব দলেরই এখন টার্গেট ২০২৪ লোকসভা নির্বাচন। এরই মধ্যে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির শীর্ষনেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পটনাতে বিজেপির যৌথ জাতীয় কর্মসমিতির দু’দিনের বৈঠকের শেষদিন শাহ বলেন, আগামী লোকসভা নির্বাচন বিজেপি-জেডিইউ (BJP-JDU) একসঙ্গেই লড়বে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন নরেন্দ্র মোদিই (Narendra Modi)।

আঞ্চলিক কিছু নির্বাচন থাকলেও সব রাজনৈতিক দলের এখন পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। এর আগের দুটো নির্বাচনেই মোদিকেই প্রধানমন্ত্রীর মুখ করে এগিয়েছে গেরুয়া শিবির। এবারও কী তাই করবে তারা? সব জল্পানয় জল ঢালনেন অমিত শাহ। মোদিকেই আগামী লোকসভার প্রধানমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেন তিনি।

বিহারে জেডিইউ-র সঙ্গে জোট বেঁধে সরকার চালায় বিজেপি। সম্প্রতি জোটসঙ্গীর বিজেপির সম্পর্কে অবনতি নিয়ে জল্পনা ছিল। কিন্তু আগামী লোকসভা নির্বাচন একসঙ্গে লড়ার কথা ঘোষণা করলেন শাহ। আর এই থেকে রাজনৈতিক মহলের মত, ২০২৪-এর জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি।

আরও পড়ুন- বুধবার মন্ত্রিসভার রদবদল: কারা আসছেন, কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...