Saturday, June 20, 2026

স্বস্তি দিয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

Date:

Share post:

করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে দেশে। টানা তিনদিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ ছিল ২০ হাজারের বেশি। তবে অগাস্টের শুরুতেই কোভিড গ্রাফ অনেকটাই নিম্নমুখী।  স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে হল ১৬,৪৬৪। রবিবার এই সংখ্যা ছিল ১৯,৬৭৩।

আরও পড়ুন:SSC-র বিক্ষোভের আঁচ পড়তে পারে নবান্ন চত্বরে, হাওড়া পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর

যদিও চোখ রাঙাচ্ছে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,  দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১,৪৩,৯৮৯। যা শতকরা হিসেবে ০.৩৩ শতাংশ।যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক।গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের।গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৬,১১২ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৬৫ হাজার ৮৯০ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

দেশে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৮৪৯। এর পরে রয়েছে কর্নাটক (১,৬৯২), কেরল (১,৬৩৯), তামিলনাড়ু (১,৪৬৭) ও দিল্লি (১,২৬৩)।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...