Tuesday, March 31, 2026

ফ্রান্সের সঙ্গে অ্যাটল্যান্টিকে যৌথ মহড়া ভারতীয় নৌসেনার, চিনের কপালে চিন্তার ভাঁজ

Date:

Share post:

অ্যাটল্যান্টিক মহাসাগরে (Atlantic Ocean) ফরাসি নৌসেনার (French Navy) সঙ্গে শক্তিপ্রদর্শন ভারতীয় নৌবাহিনীর (Indian Navy)। গত ২৯ ও ৩০ জুন উত্তর অ্যাটল্যান্টিকে ভারতীয় রণতরী আইএনএস তরকশ (INS Tarkash) মহড়া চালায়। ফরাসি নৌ সেনা জাহাজ এফএনএস সোম-এর (FNS Somme) সঙ্গে যৌথভাবে মহড়া চালায় ভারতের মিসাইলটি (Missile)। মহড়ায় অংশ নেয় ফ্রান্সের নজরদারি বিমান ফ্যালকন ৫০ (Falcon 50)। শত্রুপক্ষের মিসাইল কীভাবে মোকাবিলা করা যায় এবং কীভাবে তা প্রতিহত করা যায় সেই সমস্ত বিষয় নিয়েই এই মহড়ায় আলোচনা হয়েছে বলে খবর। এছাড়া যুদ্ধকালীন পরিস্থিতিতে কি ভাবে দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক আরও মজবুত করা যায় সেই বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। তবে ভারত ও ফ্রান্সের নৌবাহিনীর এই মহড়া কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে চিনের (China), এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।

২০১৫ সালে ২৬ টি রাফাল (Rafale) যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারত। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর হাতে সেই যুদ্ধবিমান এসেও পৌঁছেছে। এছাড়া ফ্রান্সের তৈরি স্করপেন সাবমেরিন ছাড়াও একাধিক ফরাসি মিরাজ যুদ্ধ বিমান ভারতীয় নৌসেনার হাতে রয়েছে। চিনকে মাথায় রেখে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলির সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।

আগামী ১৫ অগাস্ট (Independence Day) উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবকে (Azadi Ka Amrit Mahotsav) সামনে রেখে পতাকা উত্তোলন (Flag Host) করতে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পাড়ি দেবে রণতরী আইএনএস তরকশ।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...