Tuesday, March 31, 2026

আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তরা

Date:

Share post:

আজ ইস্টবেঙ্গল দিবস (EastBengal)। আর আগামীকালই চুক্তি হচ্ছে ইমামি (Emami) ও ইস্টবেঙ্গলের। তাই লাল-হলুদের ১০৩ তম বছরের জন্মদিনে এসে নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন ইমামি কর্তারা। এদিন লাল-হলুদ দিবসে ইমামির তরফ থেকে এসেছিলেল আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। এলেন প্রতিশ্রুতি দিলেন, আসন্ন মরশুমের জন‍্য ভাল দল গড়ার। এদিন অনুষ্ঠান মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে উঠে এল ইস্টবেঙ্গলের খারাপ সময় কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি।

সোমবার সন্ধ্যায় লাল-হলুদ দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে  লাল-হলুদ জনতার মন কেড়ে নিলেন আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। তাঁরা মঞ্চে উঠতেই ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল চিৎকারে কেঁপে উঠল গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। তাঁদের সংবর্ধিত করলেন ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে পরান হল উত্তরীয়, দেওয়া হল একটি গাছ। এরপরই আদিত্য আগারওয়াল বলেন, “নমস্কার ইমামি ইস্টবেঙ্গল এর শুভেচ্ছা।’ সমবেত জনতার চিৎকার আরও বাড়ল। কিছুটা সময় নিয়ে ফের বললেন, ”উত্তরীয় দেখিয়ে বললেন, এটা আমাদের গর্ব যে এই মঞ্চে আমরা দাঁড়াতে পেরেছি। অনেক উৎকণ্ঠা ছিল সকলের মনে। শুধু বলব, আমাদের পাশে থাকবেন, ধৈর্য রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে ট্রফি হাতে নিয়ে। আমরা ভাল দল গড়ব।”

এদিকে আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তা আদিত্য আগারওয়াল। কী নামে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, এই প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা হলে, আদিত‍্য আগারওয়াল বলেন, ” আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।”

আসলে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ ইমামি-ইস্টবেঙ্গল নামে খেলবে ক্লাবের ফুটবল টিম। কিন্তু আইএসএলের নিয়মই হল, ইনভেস্টরের নাম ক্লাবের আগে বা পরে জোড়া যাবে না। এএফসির নিয়ম আইএসএলে ক্লাবের আগে বা পরে ইনভেস্টোর কোম্পানির নাম বসবে না। তাই ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।

 

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...