Friday, March 27, 2026

এক কোটি ঘুষ নিয়েছেন, ইডির দাবি ওড়ালেন রাউত

Date:

Share post:

মুম্বইয়ের পাত্রা বস্তি উন্নয়নে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় সঞ্জয় রাউতকে ইডি আটক করেছে ৷ আটক করার পরে রাাজ্যসভার এই সাংসদকে নিয়ে মুম্বইয়ে নিজেদের দফতরে টানা জেরা করেন ইডির আধিকারিকরা ৷

মুম্বইয়ের পাত্রা বস্তি সংস্কারে জমি দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই মামলার তদন্তে জানা যায়, কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে ৷ ইডি তদন্তে সঞ্জয় রাউতের নাম উঠে আসে ৷
এই দুর্নীতি মামলায় মোট তছরূপের পরিমাণ ১ হাজার কোটির কাছাকাছি। আর এই মামলাতেই সম্প্রতি গ্রেপ্তার হওয়া মহারাষ্ট্রের হেভিওয়েট নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি ইডির তরফে দাবি করা হয়েছে, এই মামলার সংশ্লিষ্টদের সুবিধা পাইয়ে দিতে ১ কোটি টাকা পেয়েছিলেন রাউত ও তাঁর পরিবার। শুধু তাই নয়, ইডি আরও দাবি করেছে, এক মহিলা সাক্ষীকে মুখ বন্ধ রাখতে ধর্ষণ ও খুনেরও হুমকি দিয়েছিলেন রাউত।
ইডির আরও অভিযোগ, সঞ্জয়কে জমি দুর্নীতি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল ৷ কিন্তু অভিযোগ শিবসেনা মুখপাত্র ইডির অধিকাংশ প্রশ্নের জবাব এড়িয়ে যান ৷
যদিও বালাসাহেব ঠাকরের নামে শপথ করে সঞ্জয় জানান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন ৷ এমনকি ইডি মিথ্যা তথ্য নিয়ে তাঁকে ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেন সঞ্জয় রাউত ৷

 

 

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...