Thursday, June 25, 2026

লেজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মহারাজ, বিপক্ষে ইয়ন মর্গ্যান, ব্রেটলি : সূত্র

Date:

Share post:

ভারতের (India) স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে চ্যারিটি ম্যাচ খেলতে নামছেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। লেজেন্ডস ক্রিকেট লিগের ম্যাচ খেলতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। এটা আগেই জানা গিয়েছিল। আর এবার আয়োজকদের তরফ থেকে প্রকাশ করা হল প্রতিযোগিতায় অংশ নিতে চলা ৫৩ জন ক্রিকেটারের তালিকা ।

এদিন লেজেন্ডস ক্রিকেট লিগের তরফ থেকে প্রকাশ করা হল এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৩ জন ক্রিকেটারের নাম। এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ইয়ন মর্গ্যান, বীরেন্দ্র সেহবাগ, মুথাইয়া মুরলীধরন, মিসবা উল-হক, জন্টি রোডস, মিচেল জনসন, ব্রেটলি, শেন ওয়াটসন, রস টেলর এবং ডেল স্টেনের মতোন প্রাক্তন ক্রিকেটাররা।

ভারতের পাঁচটি শহরে হবে এই লেজেন্ডস ক্রিকেট লিগ। ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পযর্ন্ত হবে এই ম্যাচগুলি। কলকাতার পাশাপাশি লখনউ, দিল্লি, যোধপুর এবং কটক ও রাজকোটের মধ্যে কোনও একটি মাঠে ম্যাচ হবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার প্রথম মরসুম হয়েছিল এ বছরেরই জানুয়ারিতে। ওমানের মাসকাটে হয়েছিল এই ম্যাচগুলি।

আরও পড়ুন:India Team: বদলে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-২০ ম‍্যাচের সময়, জেনে নিন কখন হবে এই ম‍্যাচ

 

Related articles

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...