Thursday, June 18, 2026

হাসপাতালে চর্মরোগ বিভাগে ১৫ বছর ধরে ব্যবহার করা হচ্ছে একই তোষক !

Date:

Share post:

এমনও হয়! একটি হাসপাতালের স্কিন ওয়ার্ডে দিব্যি ব্যবহার করা হচ্ছে ১৫ বছরের পুরনো তোষক!পাঞ্জাবের ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজ হাসপাতালের এই কাণ্ড কারখানা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। হয়তো এই ঘটনা কখনও সামনেই আসত না। কিন্তু বিধি বাম। বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ভাইস চ্যান্সেলর ডাঃ রাজ বাহাদুর অসম্মানিত বোধ করে পদত্যাগ করেন দিন কয়েক আগে। অভিযোগ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাঁকে হাসপাতালের একটি নোংরা তোষকে শুতে বাধ্য করেছিলেন।

জানা গিয়েছে, গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজের ত্বক-বিভাগে ৩০টি তোষকের মধ্যে ২০টি ১৫ বছর ধরে বদলানোই হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক সিনিয়র নার্স জানিয়েছেন, কর্তৃপক্ষকে বার বার বলার পরেও ওই নোংরা, ছেঁড়াখোঁড়া তোষক বদলানোর প্রয়োজন মনে হয়নি। তিনি জানান, গত বছরও নতুন করে দাবি জানানো হয়েছিল, কিন্তু কোনও ফল হয়নি। এমনকি যখন বন্দিদের জন্য ওয়ার্ড বানানো হয় তখনও তোষক বদলানোর অনুরোধ করা হয়েছিল। কর্তৃপক্ষের তরফে সাফ বলে দেওয়া হয়, কোনও তোষক নেই।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে হাসপাতালে বিভিন্ন চর্মরোগ নিয়ে চিকিৎসার জন্য রোগীরা আসেন সেই হাসপাতালেরই এমন বেগ এমন নোংরা হওয়ায়, আদৌ রোগীরা কি পরিষেবা পান তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

 

 

Related articles

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...