Saturday, June 27, 2026

“ওটা ওনার ব্যক্তিগত নয়”, এবার বিধানসভায় পার্থর ঘর বন্ধ করলেন স্পিকার

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখন ইডি হেফাজতে। ইতিমধ্যেই মন্ত্রিত্ব হারিয়েছেন তিনি। যে দিন মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে, সেদিনই কয়েক ঘন্টার মধ্যে নবান্ন দফতর থেকে তাঁর নেমপ্লেট খুলে দেওয়া হয়। সেদিনই আবার দল সাসপেন্ড করে পার্থকে। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি মহাসচিব-সহ সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করে। নতুন তৃণমূল ভবনের রোস্টার অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের দলের সদর দফতরে সোম, বুধ, শুক্র ও শনিবার বসার কথা থাকতো। পার্টির সেই রোস্টার থেকেও বাদ গিয়েছে পার্থর নাম।

এদিকে মন্ত্রিত্ব হারানোয় খুব স্বাভাবিকভাবেই বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর পদও চলে যায় পার্থর। এবার বিধানসভায় পরিষদীয়মন্ত্রী হিসেবে বন্ধ করে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য নির্দিষ্ট ঘরটিও। ওই ঘরের বাইরে থেকে অবশ্য আগেই পার্থর নেমপ্লেট খুলে দিয়েছিল বিধানসভা কর্তৃপক্ষ। এবার মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘরটি বন্ধই থাকবে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমাদের কোনও ব্যাপার নয়। পার্থবাবুর যে ঘর ছিল, তা আমাদের বিধানসভার ঘর। ওঁর নিজস্ব ঘর তো নয়! সেটিতে আমরা সুরক্ষিত রেখেছি।যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ঘরটি ওই রকমই থাকবে।’’

পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এতদিন বরাদ্দ থাকা ওই ঘরটি কি এবার অন্য কাউকে দেওয়া হবে? বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখনও পর্যন্ত ওই ঘরটি আমাদের তরফে কারও জন্য বরাদ্দ করা হয়নি। করা হবে কিনা, সে নিয়ে কোনও আলোচনাও হয়নি এখনও পর্যন্ত।’’

আরও পড়ুন- SSC দুর্নীতি: মমতাকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, ‘রাজনীতি করছেন’ পাল্টা তৃণমূল

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...