Monday, March 30, 2026

স্বাধীনতা দিবসের আগে সোশ্যাল মিডিয়ায় ডিপি বদল প্রধানমন্ত্রীর, আবেদন দেশবাসীর কাছেও

Date:

Share post:

স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীর কাছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ডিপি পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) ডিপি পরিবর্তন করলেন তিনি। ডিপিতে জাতীয় পতাকার ছবি দিয়ে দিয়েছেন। একই দেশবাসীকে ২ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির পরিবর্তে জাতীয় পতাকার ছবি ডিপি করারা আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেন, “আগামী ২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে ফেলুন। বদলে ব্যবহার করুন তেরঙ্গার ছবি।“

জাতীয় পতাকার সঙ্গে ২ অগাস্টের একটি বিশেষ তাৎপর্য রয়েছে- মন্তব্য প্রধানমন্ত্রীর। এই দিনেই জন্মেছিলেন পিংলি ভেঙ্কাইয়া। তিনি জাতীয় পতাকার নকশা এঁকেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দিন থেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি হিসেবে তেরঙ্গার ছবি ব্যবহারের আবেদন মোদির।

প্রধানমন্ত্রীর বার্তার পর থেকেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি ডিপি করার ধুম পড়ে যায়। নেটিজেনদের সোশ্যাল মিডিয়ার ডিপিতে জাতীয় পতাকা ব্যবহার দেখা যাচ্ছে এদিন থেকেই।


Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...