Sunday, June 21, 2026

ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে

Date:

Share post:

এবার সুযোগ ছিল সোনা জয়ের। কিন্তু শেষ পর্যন্ত সে আশা পূর্ণ হল না। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে মালয়েশিয়ার কাছে ১-৩ এ হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। দেশের মান রক্ষা করলেন পিভি সিন্ধু (PV Sindhu)। বাকিরা হতাশ করলেন। গতবারের কমনওয়েলথে ব্যাডমিন্টন ফাইনালে মালয়েশিয়াকে ৩-০ তে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার রুপোতেই সন্তুষ্ট থাকতে হল।
আসলে গেমের শুরুটা ভালো করেনি ভারত। সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি পুরুষদের ডাবলসে মালয়েশিয়ার উই ইক সোহ (Wooi Yik Soh) ও তেঙ্গ ফং অ্যারনের (Teng Fong Aaron) কাছে স্ট্রেট সেটে পরাস্ত হয়। ১৮-২১, ১৫-২১ এ হার মানতে হয়। টুর্নামেন্ট জুড়ে ভারতের এই জুটি দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু ফাইনালে সেই ফর্মের প্রতিচ্ছবি দেখা যায়নি। তবে পিভি সিন্ধুর হাত ধরে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারত।মহিলাদের সিঙ্গলসে সিন্ধু জিন উই গোহ-র (Jin Wei Goh) মুখোমুখি হন। ২২-২০ ও ২১-১৭ র স্ট্রেট গেমসে পরাস্ত করেন সিন্ধু। প্রথম গেমে ১৮-১২ তে এগিয়েছিলেন সিন্ধু, কিন্তু প্রতিপক্ষ দুর্দান্ত প্রত্যাবর্তন করে ১৯-১৮ তে নিয়ে যান গেম। এরপর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান সিন্ধু। দুবারের অলিম্পিক্সে পদকজয়ী সিন্ধু নার্ভ ধরে রেখে ম্যাচটা বের করে নেন।

আরও পড়ুন- নেহেরু, বাজপেয়ীর বোকামিতেই তিব্বত, তাইওয়ান চিনের দখলে: সরব সুব্রহ্মণ্যম স্বামী
পুরুষদের সিঙ্গলস ম্যাচে লক্ষ্য সেনের (Laskhya Sen) বদলে শুরু করেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। মালয়েশিয়ার জি ইয়ং এনজির (Tze Yong NG) মুখোমুখি হন। ম্যাচটা হাড্ডাহাড্ডি চলে। ২১-১৯ এ প্রথম সেট জেতেন জি। এরপর দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন করেন শ্রীকান্ত। তিনি ৬-২১ এ জেতেন। তৃতীয় সেটে ২১-১৬ সেটে তৃতীয় সেট জিতে সোনা নিশ্চিত করে মালয়েশিয়া। তবে ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন লক্ষ্য সেনকে নামানো হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলেছিলেন লক্ষ্য সেন।

ভারতীয় দলের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, “ব্যাডমিন্টন দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস। কমনওয়েলথ গেমসে রুপো জয় গেমকে আরও জনপ্রিয় করে দেবে এবং যত সময় যাতে তত মানুষ এই গেমসের সঙ্গে যুক্ত হবেন।” বর্তমানে ১৩টা পদক জিতে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। যারমধ্যে রয়েছে ৫টা করে সোনা ও রুপো ও তিনটে ব্রোঞ্জ।

 

 

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...