Monday, April 6, 2026

Accident: তারাপীঠে পুজো দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

Date:

Share post:

মায়ের পায়ে পুজো নিবেদনের জন্য বিহার (Bihar)থেকে কলকাতায় (Kolkata)এসেছিলেন বেশ কয়েকজন। কালীঘাটে পুজো দিয়ে মায়ের দর্শন মিললেও কিছুতেই আর তারাপীঠ যাওয়া হল না। মাঝপথেই দুর্ঘটনা। মৃত এক, গুরুতর জখম তিন, প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, বিহারের ছাপড়া জেলার দরিগঞ্জ এলাকার বাসিন্দা ওই চার যুবক। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে এসেছিলেন। প্রথমে কলকাতার কালীঘাটে (Kalighat) গিয়েছিলেন তাঁরা। সেখানে দর্শন করে পুজো সারেন। এরপর তারাপীঠের (Tarapith)উদ্দেশ্যে রওনা দেন। সাঁইথিয়া থেকে মল্লারপুর হয়ে তারাপীঠ যাওয়া সময় তাঁদের গাড়ি নাদোরা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তখনই রাস্তার পাশে গিয়ে পড়ে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।

পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম সন্তোষ কুমার, বয়স ২৬। বাকি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে এক যুবকের আঘাত বেশ গুরুতর। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে , তাঁরা যে গাড়ি করে যাচ্ছিলেন তার সামনে একটি মোটরবাইক চলে এসেছিল। সেই মোটরবাইককে কাটিয়ে এগোতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ঐ গাড়ির চালক আর তখনই ঘটে দুর্ঘটনা। গাড়িটি বিহারের বলে জানা যাচ্ছে। মৃত পুণ্যার্থীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...