Thursday, March 19, 2026

৫ বছরে ১০ লক্ষ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, ‘সেরা’ জালিয়াত মেহুল

Date:

Share post:

প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি(wilful defaulter) হচ্ছে দেশে। সম্প্রতি সেই রিপোর্টই প্রকাশিত হল রাজ্যসভায়(Rajyashava)। সংসদে দেশের অর্থ প্রতিমন্ত্রী ভগত কে কারাদ জানিয়ে দিলেন গত ৫ বছরে ১০ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে দেশে। এবং টাকার অঙ্কে জালিয়াতির শীর্ষে রয়েছে গীতাঞ্জলী জেমস-এর প্রধান পলাতক মেহুল চক্সি(Mehul Choksi)।

অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে ১.৫৭ লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে দেশে। ২০২০-২১ অর্থবর্ষে ঋণ খেলাপি হয়েছে ২.০২ লক্ষ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল ২.৩৪ লক্ষ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবর্ষে ঋণ খেলাপি ২.৩৬ লক্ষ কোটি এবং ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে ঋণ খেলাপি হয়েছে ১.৬১ লক্ষ কোটি টাকা। সব মিলিয়ে মোট সংখ্যাটা হল ৯.৯১ লক্ষ কোটি টাকা। একইসঙ্গে শেষ পাঁচ বছরে ঋণ খেলাপি করা ব্যক্তিদের তালিকাও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শেষ ৪ বছরে দেশে ঋণ খেলাপি করেছেন ১০,৩০৬ জন। ২০২১-২২ অর্থবর্ষে দেশে ঋণ খেলাপি করেছেন ২,৮৪০ জন। শুধু তাই নয়, ঋণ খেলাপির টাকার অঙ্কে শীর্ষ ৫ জালিয়াতের নামও প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রথম স্থানে নাম রয়েছে গীতাঞ্জলী জেমসের প্রধান মেহুল চক্সির। জালিয়াতির অঙ্কটা ৭ হাজার ১১০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে Era Infra Engineering(৫,৮৭৯ কোটি), ৩. Concast Steel and Power(৪,১০৭ কোটি), REI Agro (৩,৯৪৮ কোটি) এবং ABG Shipyard (৩,৭০৮ কোটি)।


spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...