Saturday, March 14, 2026

অন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ বেড়ে শতাধিক, তদন্তের নির্দেশ সরকারের

Date:

Share post:

বেড়েই চলেছে অসুস্থের সংখ্যা। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলার স্পেশাল ইকোনমিক জোনের একটি বস্ত্র কারখানায় গ্যাস লিক করার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে ১২১ জন। অসুস্থতার সংখ্যা ক্রমাগত বৃদ্ধির ঘটনায় তদন্তের নির্দেশ দিল অন্ধ্রপ্রদেশ সরকার। বুধবার অন্ধ্রপ্রদেশের বাণিজ্যমন্ত্রী গুড়িভারা অমরনাথ জানিয়েছেন, এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বস্ত্র সংস্থাটি বন্ধ রাখা হবে।এনিয়ে পরপর দুইমাসে অন্ধ্রপ্রদেশে দুটি কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটল।

আরও পড়ুন:আজ মন্ত্রিসভায় রদবদল

বিশাখাপত্তনম জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে ৫৩ জনকে সরকারি হাসপাতালে এবং ৪১ জনকে জেলার অন্যান্য হাসপাতালে রেখে চিকিৎসা চলছে। জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, অসুস্থদের অধিকাংশেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। অনেকের মধ্য বমি ও গা গুলোনোর উপসর্গ দেখা গিয়েছে। অসুস্থদের কাছ থেকে নমুমা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইসিএমআর-এর কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে রাত সাড়ে আটটা-নটা নাগাদ বিকট একটি গ্যাসের গন্ধ আসতে শুরু করে। দুর্ঘটনার সময়ে শিফটে প্রায় ৪০০ কর্মী ছিলেন, এদের মধ্যে অধিকাংশই মহিলা। বস্ত্র প্রস্তুতকারক ওই কারখানার কর্মীরা প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থবোধ করতে শুরু করেন। মাথা ঘোরা-বমি শুরু হয় কর্মীদের। বেশ কয়েকজন সংজ্ঞাও হারান। এরপরই অসুস্থ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস লিকের আসল কারণ এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...