Tuesday, June 23, 2026

বেজায় চটলেন সুন্দর পিচাই, তবে কি কর্মী ছাঁটাইয়ের পথে গুগল? জল্পনা তুঙ্গে!

Date:

Share post:

তবে কি কর্মী ছাঁটাইয়ের (Retrenchment) পথে এবার হাঁটতে চলেছে গুগল (Google)? ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিক হিসেব অনুযায়ী গুগলের পারফরম্যান্স গ্রাফ (Performance) অনেকটাই নিচে নেমে গিয়েছে। আর সেই গ্রাফ দেখেই এমন আশঙ্কাপ্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তবে গুগলের এমন পারফরম্যান্স দেখে চুপ করে বসে নেই সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। নিজের সংস্থার একাধিক কর্মীর উপরেই বেজায় চটেছেন তিনি। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সুন্দর পিচাই কর্মীদের কাজের প্রতি ফোকাসড হওয়ার নির্দেশ দিয়েছেন বলে খবর। এর অন্যথা হলে তিনি যে আগামীদিনে কর্মীদের শুধু ধমকেই ক্ষান্ত হবেন না একথাও স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন টেক জায়ান্ট (Tech Giant)।

সুন্দর পিচাইয়ের ধারণা গুগলে যে সংখ্যক কর্মীরা কাজ করেন, সেই তুলনায় কোম্পানির উৎপাদনশীলতা (Productiveness) অনেক কম। আর তাতেই অন্য সংস্থার কাছে পিছিয়ে পড়ছে গুগল। সুন্দর পিচাইয়ের মতে, গুগলে অনেক কর্মী কাজ করলেও খুব কম কর্মীই আছেন যারা নিজেদের কাজের প্রতি মনযোগী। তবে এমন পরিস্থিতি থেকে কীভাবে কোম্পানির অগ্রগতি হবে সেই পথও বাতলে দিয়েছেন সুন্দর। অবিলম্বে তিনি কর্মীদের সুসংস্কৃতি তৈরি করার কথা বলেছেন। যাতে একদিকে কর্মীরা যেমন নিজেদের সামগ্রীর প্রতি ফোকাসড থাকতে পারবেন তেমনই লাভবান হবেন ক্রেতারাও।

আরও পড়ুন- অন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ বেড়ে শতাধিক, তদন্তের নির্দেশ সরকারের

সম্প্রতি নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে ধীরে চলো নীতি গ্রহণ করেছে সংস্থা। আগামীদিনে যেকোনও কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাঁদের ডেলেপমেন্ট স্কিলকেই।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...