Sunday, June 21, 2026

টাকার পাহাড়: মধ্যপ্রদেশে সরকারি কর্মীর বাড়ি হানা দিয়ে ‘থ’ তদন্তকারীরা

Date:

Share post:

টাকা যেন ‘খোলামকুচি’! সাম্প্রতিক সময়ে রাজ্য সহ দেশের নানা প্রান্তে যেভাবে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়ে চলেছে তাতে বোঝার উপায় নেই কিছুদিন আগেও গরিব এই দেশের বেশিরভাগ মানুষকে রেশনের চালের উপর নির্ভর করে পেটের খিদে মেটাতে হয়েছে। তবে কুবেরের ধন উদ্ধার হয়েই চলেছে লাগাতারভাবে। এ বার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক সরকারি কর্মীর বাড়ি থেকে ৮৫ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার হল। যার মধ্যে ৮০ লক্ষ নগদ টাকা ও ৫ লক্ষ টাকার গয়না। বুধবার ওই সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় মধ্যপ্রদেশ সরকারের ইকোনমিক অফেন্সেস উইং (Economic Offences Wing)-এর আধিকারিকরা। সেখানেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে কর্মীর বাড়ি থেকে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে তাঁর নাম হিরো কেশওয়ানি। রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের কর্মী তিনি। একটি বেআইনি সম্পত্তি মামলার তদন্তের সূত্র ধরেই ভোপালের বাইরাঘর এলাকায় হিরোর বাড়িতে চলে তল্লাশি অভিযান। আর সেখন থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। এদিকে বাড়িতে তল্লাশি অভিযান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত সরকারি কর্মী। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। চার হাজার টাকা বেতনে রাজ্য সরকারি কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন হিরো। বর্তমানে প্রতি মাসে বেতন পান ৫০ হাজার টাকা। প্রশ্ন উঠছে এখানেই। ক্লার্কের পদে কাজ করা একজন রাজ্য সরকারি কর্মীর বাড়িতে কোথা থেকে এত টাকা এল! গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ সরকারের ইকোনমিক অফেন্সেস উইং।

জব্বলপুরে এসপি দেবেন্দ্র সিং রাজপুত বলেন, ভোর ৫টা নাগাদ অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় ইওডব্লিউ আধিকারিকরা। ৮০ লক্ষ টাকা নগদ, ৫ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না ছাড়াও ৩৯০০ বর্গফুটের একটি প্লট এবং একটি প্রাসাদোপম বাড়ির খোঁজ পেয়েছে তদন্তকারী দল। এছাড়াও মিলেছে দু’টি এসইউভি গাড়ি, একটি স্কুটার। অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ৪০ হাজার টাকা।


Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...