Saturday, April 4, 2026

ন্যান্সির সফরের পর তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চিনের, চলল ক্ষেপণাস্ত্র

Date:

Share post:

নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করা তাইওয়ানে(Taiwan) মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির(Nansy Polaris) সফরে রীতিমতো ক্ষুব্ধ চিন(China)। এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকাল থেকে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে দিল চিন। চিনের সরকারি টিভি সূত্রে খবর, তাইওয়ানের চারপাশে জলপথ ও আকাশপথে সামরিক মহড়া চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে জাপানে রয়েছেন ন্যান্সি। সামরিক মহড়া চলাকালীন চিনের ছোড়া এই মিসাইল গিয়ে পড়েছে জাপানের স্পেশাল ইকোনমিক জোনে। ফলে গোটা বিষয়টি একেবারেই স্বাভাবিক নজরে দেখতে রাজি নয় কূটনৈতিক মহল।

চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১২টা নাগাদ এই সামরিক অভিযান শেষ হবে। এদিন সকাল থেকে তাইওয়ান সীমান্তে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দেখা যায় চিনকে। জানা গিয়েছে, মোট ১১ টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার মধ্যে ৫ টি গিয়ে পড়ে জাপানের স্পেশাল ইকোনমিক জোনে। সব মিলিয়ে চিনের এই সামরিক মহড়া কার্যত যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কূটনৈতিক মহল। এই ঘটনায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের এই সামরিক মহড়ার উপর তারা নজর রাখছে।

আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে শুরু থেকেই বিরোধিতা জানিয়ে আসছিল চিন। স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, তাইওয়ানে পেলোসির সফর হলে ওয়াশিংটনকে তার মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিংয়ের সরকার। যদিও চিনের নিষেধাজ্ঞাকে ফুঁৎকারে উড়িয়ে মঙ্গলবার তাইওয়ানের মাটিতে পা রাখেন ন্যান্সি। সূত্রের খবর, তাইপেইয়ের বিমানবন্দরে যখন মার্কিন স্পিকারের বিমান অবতরণ করেছিল, সেই সময় তাইওয়ানের আকাশসীমায় অন্তত ২০টিরও বেশি চিনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সময় বিমানবন্দরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছিল। এরপর বুধবার তাইওয়ান প্রণালীর উপর চিনা যুদ্ধবিমানের গতিবিধি দেখা যায়। এবার তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া শুরু করল চিন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...