Sunday, February 22, 2026

ঝাড়খণ্ড বিধায়ক-কাণ্ডে কিছুই জানেন না! সিআইডি জেরায় দায় এড়াচ্ছেন মহেন্দ্র

Date:

Share post:

ঝাড়খণ্ডের বিধায়কদের (Jharkhand MLA) কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে (Mahendra Agarwal) বৃহস্পতিবার, গ্রেফতার করেছে সিআইডি (CID)। এই ব্যবসায়ীই ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কদের কাছে ৪৯ লক্ষ টাকা পৌঁছে দিয়েছিল বলে জানাচ্ছেন তদন্তকারীরা। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালেদ জানান, মহেন্দ্র আগরওয়ালকে ইতিমধ্যে তাঁকে জেরা (Interrogaion) করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ব্যবসায়ীকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি। উদ্ধার হওয়া টাকা ব্যবসায়ীর কাছে কীভাবে এলো? তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু জেরায় মহেন্দ্র আগরওয়াল কোনওভাবেই সহযোগিতা করছেন না বলে অভিযোগ। এমনকী, তিন বিধায়কের থেকে পাওয়া টাকার ব্যাগ সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে জানান মহেন্দ্র। তদন্তকারীদের অনুমান হাওয়ালার (Hawala) সঙ্গে সরাসরি যোগ রয়েছে ব্যবসায়ীর (Bussinessman)। তাই মহেন্দ্রকে ম্যারাথন জেরা করে দ্রুত রহস্যের কিনারা করতে চাইছে সিআইডি।

আরও পড়ুন- দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর, সঙ্গে অভিষেকও: একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে ঠাসা সফর

বুধবারই মহেন্দ্র আগরওয়ালকে আটক করে সিআইডির একটি বিশেষ দল। তারপরই মহেন্দ্রকে নিয়ে আসা হয় ভবানী ভবনে (Bhawani Bhawan)। সেখানে অসুস্থ বোধ করায় তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। সেখানে ঘণ্টা দেড়েক পরীক্ষা নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ীকে। তবে মহেন্দ্রর শরীরিক পরিস্থিতি স্বাভাবিক বলে জানান চিকিৎসকরা। এরপর মহেন্দ্রকে আবারও ভবানী ভবনে নিয়ে আসেন তদন্তকারীরা। রাতভর চলে প্রশ্নোত্তর পর্ব। অবশেষে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় কলকাতার অভিযুক্ত ব্যবসায়ীকে।

এদিকে বুধবার মহেন্দ্র আগরওয়ালের সল্টলেকের বাড়িতেও তল্লাশি অভিযান চালান রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি।

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...