Saturday, March 14, 2026

পার্থ-অর্পিতার যৌথ সংস্থার হদিশ, জয়েন্ট অ্যাকাউন্টের নথি পেশ ইডির

Date:

Share post:

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু টাকা কার প্রশ্নে দু’জনেই বলেছেন, তাঁদের নয়। এই পরিস্থিতিতে ইডির আইনজীবীর মুখে উঠে এল ‘‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামক একটি সংস্থার নাম। আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু দাবি করেন, ২০১২ সালের নভেম্বর মাসে দুই জনের সমান সমান পার্টনারশিপে‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামক সংস্থাটি চালু করা হয়।  সেই সময় এই পার্টনারশিপ ফার্মের নাম করে বেশ কিছু সম্পত্তিও কেনা হয়েছিল বলে জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল ! লিঙ্গায়ত সম্প্রদায়ের সন্ন্যাসীর বক্তব্যে জল্পনা তুঙ্গে

ইডির তরফে এদিন আদালতে ৪ কোটি ৩০ লক্ষ টাকার নথি জমা করা হয়। এবং পার্থ ও অর্পিতার জয়েন্ট অ্যাকাউন্টের নথিও জমা দেওয়া হয়। পাশাপআশি ইডির আদালতে জানায়, বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একটি যৌথ সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে। ওই কনভেয়েন্স ডিডটি রেজিস্টার হয়েছিল ২০১২ সালের ২০ জানুয়ারি। সেই কনভেয়েন্স ডিডটি বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব তথ্য আদালতে তুলে ধরে ইডির তরফে জানানো হয়, এর থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে অভিযুক্ত দুই জনের মধ্যে (পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়) অন্তত ২০১২ সাল থেকে যোগাযোগ রয়েছে।

ইডির আইনজীবী এদিন আদালতে আরও জানিয়েছেন, অভিযুক্তদের যে সব সম্পত্তি ও টাকা উদ্ধার হয়েছে, তার উৎস কী, কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করবই। পাশাপাশি ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামে যৌথ মালিকানায় যে সংস্থার কথা উল্লেখ করা হয়েছে, তারও ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলিও উদ্ধার করে যাচাই করে দেখা দরকার।  তাই তাদের দুজনকেই ইডি হেফাজতে রাখার আর্জি জানান ইডির আইনজীবী। এরপর বিচারক পার্থ, অর্পিতাকে শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...