Sunday, June 28, 2026

বড় ঘোষণা রাজ্যের: KLO জঙ্গিরা আত্মসমর্পণ করলে মিলবে বিপুল অঙ্কের টাকা

Date:

Share post:

পশ্চিমবঙ্গ(West Bengal) ভেঙে কামতাপুর পৃথক রাজ্যের দাবি তুলেছে জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও(KLO)। তবে এই জঙ্গিদের(Terrorist) সমাজের মুল স্রোতে ফেরাতে বড় পদক্ষেপ নিল রাজ্যসরকার। মঙ্গলবার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এই জঙ্গিরা অস্ত্র ও আত্মসমর্পণ করলে এককালীন পঞ্চাশ হাজার টাকার পাশাপাশি মিলবে ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট সহ আরও অন্যান্য সুবিধা।

রাজ্যসরকারের তরফে যে পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেখানে ৫০ হাজার টাকার পাশাপাশি ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট দেওয়া হবে। সেই এফডি করা হবে স্থানীয় জেলার পুলিশ সুপার বা স্থানীয় কমিশনারেটের শীর্ষ কর্তার সঙ্গে যৌথ ভাবে। আত্মসমর্পণের তিন বছর পরে সেই স্থায়ী আমানতের টাকা ব্যবহার করতে পারবেন আবেদনকারী। এ ছাড়াও তিন বছর ধরে প্রতি মাসে সাড়ে চার হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক আত্মসমর্পিত জঙ্গিকে। তবে তিনি কোথাও চাকরি পেয়ে গেলে ওই টাকা পাবেন না। বাড়িভাড়া বাবদ মাসে আড়াই হাজার টাকা, পরিবারের সদস্যদের মেডিক্যাল খরচ, বিনামূল্যে ওষুধ, নাবালক সন্তানদের শিক্ষা বাবদ পাঁচশো টাকা এবং কলেজে পড়লে দেড় হাজার টাকা দেওয়া হবে। অস্ত্র সমর্পণের জন্যও ঘোষণা করা হয়েছে প্যাকেজ। ১৯ ধরনের অস্ত্র সমর্পণের কথা বলা হয়েছে প্যাকেজে। স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল (একে সিরিজ) জমা দিলে মিলবে এক লক্ষ টাকা। এলএমজি কিংবা স্নাইপার রাইফেল জমা দিলে দু’লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর পিস্তল বা রিভলভার জমা দিলে পাওয়া যাবে পঁচিশ হাজার টাকা।

ঘোষিত সরকারি নীতি অনুযায়ী আত্মসমর্পণ এবং পুনর্বাসন অফিসার (এসআরও) হিসেবে কাজ করবেন রাজ্য পুলিশের এডিজি (আইবি)। তাঁর অধীনে থাকা স্ক্রিনিং কমিটি আত্মসমর্পণের আবেদন খতিয়ে দেখবে। ধরা দিতে ইচ্ছুক ব্যক্তি সত্যিই কেএলও-র সদস্য কি না, যথাযথ যাচাইয়ের পরে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এসআরও। এ ক্ষেত্রে পুলিশের প্রতিটি ইউনিটে ডিআইজি বা তাঁর উপরের কোনও অফিসার নোডাল অফিসার হিসেবে কাজ করবেন।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...