Monday, March 30, 2026

তিনমাসে তিনবার বাড়ল রেপো রেট, EMI বাড়ার আশঙ্কা

Date:

Share post:

আবারও রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪ শতাংশ করা হচ্ছে। যা ২০১৯ সালের আগস্টের পর সর্বোচ্চ। এর জেরে আমজনতার উপর চাপ বাড়িয়ে ইএমআই-এর জন্য বেশি টাকা গুণতে হবে।

আরও পড়ুন:মাত্র কয়েক ঘণ্টা!তারপরই বন্ধ থাকবে এসবিআইয়ের ব্যাঙ্কিং পরিষেবা, সেরে নিন কাজ

লাগাতার মূল্যবৃদ্ধিতে রাশ টানতে চলতি বছরে এইনিয়ে ৩ বার রেপো রেট বাড়াল আরবিআই(RBI)। শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানান, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটাই হল রেপো রেট)। আজ থেকে কার্যকরী হবে এই নতুন রেপো রেট। করোনা পর্বের ফলে দেশের অর্থনীতির যে বেহাল দশা, তা আরও একবার মজবুত করতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে টানা ১১ মাস রেপো রেট বদলায়নি। তবে গত তিন মাসে তিনবার বাড়ানো হল এই রেপো রেট।

বিশেষজ্ঞদের মতে, রেপো রেট বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বাড়তি সুদ দিতে হবে। যা নিজেদের ঘর থেকে দেবে না ব্যাঙ্কগুলি। সেই পরিস্থিতিতে আমজনতার উপর ঋণ বাড়ানো হতে পারে। অর্থাৎ এবার বেশি ইএমআই গুনতে হওয়ার সম্ভাবনা আছে। লোনের জন্য বেশি হারে সুদ দিতে হবে আমজনতাকে।গাড়ি, বাড়ির ক্ষেত্রে সুদের হার বাড়ানো হতে পারে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম বলে মত বিশেষজ্ঞদের।

 

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...