Tuesday, April 7, 2026

মাত্র কয়েক ঘণ্টা!তারপরই বন্ধ থাকবে এসবিআইয়ের ব্যাঙ্কিং পরিষেবা, সেরে নিন কাজ

Date:

Share post:

আড়াই ঘণ্টা ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ট্যুইট করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে ৫ আগস্ট রাত ১টা ১৫ মিনিট থেকে ভোররাত ৩টে ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকতে চলেছে তাদের পরিষেবা। জানা গিয়েছে, ওই নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কিং সার্ভিসের প্রযুক্তিগত পরিকাঠামো দেখভাল করা হবে। সেই কারণেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। ওই আড়াই ঘণ্টা INB / YONO / YONO Lite / YONO Business / UPI – এই সমস্ত ধরনের পরিষেবাই বন্ধ থাকবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু অনেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার, তাঁদের কথা ভেবেই রাতের দিকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর জেরে পরিষেবা বন্ধ থাকলেও খানিকটা কম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের। যদিও আগাম ট্যুইটে সতর্কবার্তা দিয়ে দেওয়ায় গ্রাহকদের খুব বেশি সমস্যা হবে না বলে অনুমান ।
প্রসঙ্গত, সম্প্রতি গ্রাহকদের জন্য একটি দারুণ পরিষেবা চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে ব্যাঙ্কে বা অন্য অ্যাপে যেতে হবে না গ্রাহকদের। বরং স্টেট ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই। সম্প্রতি ব্যাঙ্কের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে ট্যুইট করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। সেই ক্ষেত্রে ৯০২২৬৯০২২৬ নম্বরে ‘Hi’লিখে পাঠাতে হবে গ্রাহককে।

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...