Tuesday, June 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কমনওয়েলথ গেমসে আরও একটি পদক এল বৃহস্পতিবার অ্যাথলেটিক্সে। লং জাম্পে পুরুষদের মধ্যে ভারতের প্রথম রুপো জিতলেন মুরলী শ্রীশঙ্কর। ২৩ বছর বয়সি শ্রীশঙ্কর তাঁর পঞ্চম প্রয়াসে ৮.০৮ মিটার লাফিয়ে রুপো নিশ্চিত করে ফেলেন।

২) হকিতে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের ছেলেদের দলও। বৃহস্পতিবার ওয়েলসকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলেন মনপ্রীত সিংহরা। ৬ আগস্ট হবে সেমিফাইনাল।

৩) ভারোত্তোলকদের পর প্যারা পাওয়ারলিফটিংয়েও সাফল্য পেল ভারত। প্যারা পাওয়ারলিফটিংয়ে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন ভারতের সুধীর। বৃহস্পতিবার গভীর রাতে পুরুষদের হেভিওয়েট বিভাগে সুধীর ঐতিহাসিক সোনারপদক জিতেছেন।

৪) ‘আমি এখানে হারতে আসিনি।’ ইমামি ইস্টবেঙ্গলর দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন লাল-হলুদের হেডস‍্যার স্টিফেন কনস্ট‍্যানটাইন। কলকাতায় নেমেছেন সকালেই। আর দুপুরে চলে এলেন ক্লাবে। শুধু এলেনই না, দল নিয়ে মাঠেও নেমে পড়লেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ।

৫) স্বস্তির খবর ভারতীয় দলে। ভিসা সমস্যা কাটল টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজের মধ‍্যে এখনও বাকি দুটো টি-২০ ম‍্যাচ। সেই দুটো ম‍্যাচ হওয়ার কথা মার্কিন মুলুকে। চতুর্থ এবং পঞ্চম টি-২০ হবে ফ্লোরিডায়। সেই দুই ম‍্যাচের জন‍্য ভিসা পেয়ে গেলন রোহিত-দ্রাবিড়রা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...