Saturday, April 4, 2026

বৃহস্পতিবার রাতে ইতিহাস গড়লেন সুধীর, অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ইতিহাস গড়লেন সুধীর (Sudhir)। বৃহস্পতিবার ভোরে হেভিওয়েট প্যারা পাওয়ারলিফ্টার কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ছেন তিনি। মোট ১৩৪.৫ পয়েন্ট পেয়েছেন সুধীর। যা কমনওয়েলথ গেমসে রেকর্ড। প্রথম চেষ্টায় সুধীর তোলেন ২০৮ কিলো। দ্বিতীয় চেষ্টায় তিনি তোলেন ২১২ কিলো।

পোলিও আক্রান্ত ২৭ বছরের সুধীর। এর আগে তিনি এশিয়া প্যারা গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। এবারের কমনওয়েলথে ভারতকে প্যারা স্পোর্টসে তিনিই প্রথম পদক এনে দিলেন তিনি। এই বছর জুন মাসে প্যারা এশিয়া-ওসানিয়া ওপেনে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন সুধীর।

এই জয়ের পরই সুধীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মোদি সুধীরকে অভিনন্দন জানিয়ে লেখেন,” কমনওয়েলথ গেমসে প‍্যারা স্পোর্টসে দারুণ শুরু সুধীরের হাত ধরে। সোনার পদক জয়ের জন‍্য অনেক অভিনন্দন। দারুণ পারফরম্যান্স করেছেন সুধীর। অনেক অভিনন্দন আগামীর জন‍্য।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় টুইট করে লেখেন,”কমনওয়েলথ গেমস ২০২২-এ প্যারা পাওয়ারলিফ্টিং-এ সোনা জেতার জন্য সুধীরকে আমার আন্তরিক অভিনন্দন। আপনি আরও উচ্চতা স্পর্শ করুন এবং নতুন মাইলফলক তৈরি করুন! আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করছি।”

আরও পড়ুন: Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...