Saturday, April 4, 2026

জাদুঘরের পাশে CISF-র বারাকে শুটআউট: মৃত ১ এএসআই, আহত ১, ধৃত অভিযুক্ত

Date:

Share post:

পার্কস্ট্রিটে ভারতীয় জাদুঘরের ভিতরে সিআইএসএফের ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় মৃত্যু এএসআই পদমর্যাদার পুলিশ রঞ্জিত কুমার ষড়ঙ্গীর। আহত হয়েছেন এসিপি পদমর্যাদার পুলিশ সুবীর ঘোষ। তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। যিনি গুলি চালিয়েছেন সেই হেড কনন্সটেবল এ কে মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার, সন্ধে সাড়ে ৬টা নাগাদ জাদুঘরের কাছে গুলি চলে। সূত্রের খবর, ওই বারাকে গুলি চালান হেড কনস্টেবল। তাঁর বাড়ি ওড়িশায়। কয়েকদিন আগেই তাঁর পিতৃবিয়োগ হয়। কিন্তু তিনি ছুটি পাননি বলে অভিযোগ। পর পর ১৫ রাউন্ড তিনি গুলি চালান বলে জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উচ্চ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। যান পুলিশ কমিশনার ও অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার। চত্বরের আলো নিভিয়ে মিশ্রর সঙ্গে কথা বলতে থাকেন পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত শর্ত দেন, নিরস্ত্র অবস্থায় বারাকে ঢুকতে হবে পুলিশকে। সেই মতো তাঁরা ভেতরে ঢোকেন। দেড় ঘণ্টার অপারেশনের পরে মিশ্রকে গ্রেফতার করা হয়। বিনীত গোয়েল জানান, কী কারণে এই গুলি চলল তা তদন্ত করে দেখা হবে। ঘটনায় প্রথামিক ভাবে আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন- বিপুল ব্যবধানে জয়, ভারতের নয়া উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...