Friday, April 24, 2026

বিপুল ব্যবধানে জয়, ভারতের নয়া উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়

Date:

Share post:

প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভাকে(Margaret Alva) বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ(NDA) প্রার্থী জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। আগামী ১১ই অগাস্ট উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

উপরাষ্ট্রপতি নির্বাচনে শাসক দলের প্রার্থী জগদীপ ধনকড় যে জয়লাভ করতে চলেছেন সে প্রত্যাশা ছিলই। শনিবার নির্বাচনী ফলাফলে দেখা যায় সংসদের দুই কক্ষে ৭২৫ জন সদস্য আজ গোপন ব্যালটে ভোট দিয়েছেন। সেখানে জগদীপ ধনকড়ের পক্ষে গিয়েছে ৫২৮ ভোট। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ১৮২ ভোট। বিজেপির একার পক্ষেই এই নির্বাচনে উপর রাষ্ট্রপতিকে জিতিয়ে আনা সম্ভব ছিল তার সঙ্গে যোগ হয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলির ভোট। সবমিলিয়ে নির্বাচনে একেবারে সহজ জয় পেলেন ধনকড়। শতাংশের হিসেবে ৭০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট। শেষবার বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। অর্থাৎ এবার বিরোধীদের ভোট শতাংশ অনেকটাই কমেছে।

তবে এই নির্বাচনে ভোট দান থেকে বিরত থেকেছিল তৃণমূল। তবে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, আরজেডি, আপ, মিম-এর মত একাধিক দল সমর্থন জানিয়েছে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে।

আরও পড়ুন- যোগী সরকারের আই ওয়াশ! রাখি উপলক্ষ্যে উত্তরপ্রদেশে মহিলাদের বাসে ফ্রি রাইড

উলেখ্য ভারতের নয়া উপরাষ্ট্রপতির জন্ম ১৯৫১ সালে। ১৯৭৯ সালে ওকালতিতে তিনি তাঁর কেরিয়ার শুরু করেন৷ ৩৫ বছরে যুব হাইকোর্ট বার অধ্যক্ষ হয়েছিলেন৷ ১৯৯০ সালে তিনি বরিষ্ঠ অধিকর্তা পদে দায়িত্ব নেন৷ পাশাপাশি বার কাউন্সিল অফ রাজস্থানের সদস্যও নির্বাচিত হন তিনি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার আগে পর্যন্ত কর্পোরেট কেস নিয়েই ছিল তার কর্ম জগৎ। এবার দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নয়া দায়িত্ব সামলাবেন তিনি। 

 

 

 

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...