Wednesday, June 24, 2026

মিনি ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের, বাগানের হয়ে জোড়া গোল জনি কাউকোর

Date:

Share post:

মিনি ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan)। শনিবার নৈহাটি গোল্ডকাপে প্রথম প্রস্তুতি ম‍্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan Sporting Club) ২-১ হারাল জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে জোড়া গোল জনি কাউকোর। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন অভিষেক হালদার।

মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে পিছিয়ে থেকেও মহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিল মোহনবাগান। নৈহাটি স্টেডিয়ামে জনি কাউকোর জোড়া গোলে মিনি ডার্বি জিতল সবুজ-মেরুন ব্রিগেড। খেলার ফল ২-১। মরশুমের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে দু’দলই নিজেদের শক্তি, দুর্বলতা পরখ করে নিতে চেয়েছিল। সেই লক্ষ্যে অনেকটাই সফল ময়দানের দুই বড় ক্লাব। তবে আইএসএলের দল মোহনবাগানকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মহামেডান।

প্রথমার্ধটা যদি হয় মহামেডানের, দ্বিতীয়ার্ধ মোহনবাগানের। শুরু থেকে ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটালদের নিয়ে গড়া শক্তিশালী বাগান ডিফেন্সকে চাপে রেখেছিলেন শেখ ফৈয়াজ, কেন লুইস, রাহুল পাসোয়ানদের নিয়ে গড়া মহামেডানের ফরোয়ার্ড লাইন। কিয়ান নাসিরি, মনবীর সিংরা সাদা-কালো রক্ষণকে সমস্যায় ফেলতে পারেননি। বিরতির আগেই পেনাল্টি থেকে করা অভিষেক হালদারের গোলে এগিয়ে যায় মহামেডান। কিন্তু দ্বিতীয়ার্ধে জনি কাউকো, কার্ল ম্যাকহিউ নামতেই চেহারা বদলে যায় মোহনবাগানের। পেনাল্টি থেকেই গোল শোধ করেন কাউকো। এরপর সবুজ-মেরুনের জয়সূচক গোলটিও তাঁর। তবে দু’দলেরই খেলায় রয়েছে  অনেক খামতি। বিদেশি স্ট্রাইকার বা নাম্বার নাইনের অভাব দেখা গেল জুয়ানের দলে। যদিও বাগানের স্প্যানিশ কোচ বলছেন, দল গোলের সুযোগ তৈরি করেছে। এটা টিম গেমের জন্যই সম্ভব হয়েছে।

আরও পড়ুন:বিরাটের বিশ্রাম প্রসঙ্গে মুখ খুললেন ধাওয়ান, পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়কের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...