Monday, April 6, 2026

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন সালকিয়ায় 

Date:

Share post:

ভারতীয় সংগীত (Indian Music) জগতের উজ্জ্বল নক্ষত্র কিশোর কুমার (Kishore Kumar)। ৪ অগস্ট তাঁর জম্মদিন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালকিয়ায় (Salkia) কিশোর কুমারের মূর্তির কাছে  ‘সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন’ (SKKMCA) কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Ray), বিধায়ক গৌতম চৌধুরী প্রমুখরা। SKKMCA-এর সদস্যরা এবং কিশোর কুমারের ভক্তরা এক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন,  যার মধ্যে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা চক্র।  বর্ণাঢ্য সংস্কৃতিক সন্ধ্যা ঝুমকি সেন, অমিত গাঙ্গুলি, বর্নালী রায়চৌধুরী, সংযুক্তা দে, সৌরভ দাস, কুমার সঞ্জয় এবং জয় হাজরার মতো প্রতিভাবান গায়কদের অসংখ্য অবিস্মরণীয় গানের সাক্ষী ছিল। পাশাপাশি কিশোর দেশানি, গোপাল পান, শ্যাম সুন্দর মালহোত্রা, অরিজিৎ বাতাবিয়াল এবং SKKMCA-এর অন্যান্য কর্মকর্তারা অমর গায়ক কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিও জানান।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...