Sunday, June 28, 2026

MAKAUT: উপাচার্য বদল নয়, সিঙ্গেল বেঞ্চের রায় মেনে নিল রাজ্য সরকার

Date:

Share post:

খবরের শিরোনামে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Maulana Abul Kalam Azad University of Technology)। উপাচার্যকে (Vice Chancellor) নিয়ে আদালতের সিদ্ধান্তকে মান্যতা দিল রাজ্য সরকার (Government of West Bengal)। চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MAKAUT) উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা উঠেছিল। শুনানি শেষে বিচারপতি নির্দেশ দেন যে উপাচার্য পদে বহাল থাকবেন সৈকত মিত্র (Saikat Mitra)। সেই মতো সিঙ্গেল বেঞ্চের রায় মেনে নিল রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে রাজ্য সরকারের উপাচার্য বদলির বিজ্ঞপ্তিতে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানো হয় সৈকত মিত্রকে। দায়িত্ব পান অধ্যাপক মলয়েন্দু সাহা। চলতি মাসেই তাঁকে নিয়োগ করা হয়। অন্যদিকে আদালতে মামলা করেন সৈকত । আদালত নির্দেশ দেয়, অন্য কাউকে নয়, সৈকত মিত্রকেই উপাচার্য হিসাবে নিয়োগ করতে হবে। সেই কথা মেনে নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হল আপাতত এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের পরিবর্তন হচ্ছে না, এই দায়িত্ব সামলাবেন সৈকত মিত্র।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...