Sunday, June 28, 2026

কুয়োয় মরণঝাঁপ মায়ের, প্রাণ গেল ১ মাসের শিশু-সহ ৪ সন্তানের

Date:

Share post:

পারিবারিক আশান্তির (Family Problem) জের! আর তার রেশ ধরেই ৪ শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন এক তরুণী। রাজস্থানের আজমের জেলার মঙ্গলিওয়াস থানা এলাকার ঘটনা। ঘটনায় ৪ শিশুই প্রাণ হারিয়েছে বলে খবর। এদের মধ্যে এক শিশুর বয়স মাত্র ১ মাস বলে জানিয়েছে পুলিশ। তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই তরুণী। বর্তমানে তাঁকে হাসপাতালে (Hospitalised) ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বছর ৩২ এর তরুণীর নাম মাতিয়া। স্বামীর সঙ্গে পারিবারিক অশান্তির জেরে শুক্রবার তিনি তাঁর সন্তানদের নিয়ে গভীর কুয়োয় ঝাঁপ দেন বলে অভিযোগ। তবে কুয়োর জলে পড়ে প্রাণ হারায় ৪ বছর বয়সী কোমল, ৩ বছরের রিঙ্কু, মাত্র ২২ মাসের রাজবীর ও ১ মাস বয়সী দেবরাজের। এদিকে শুক্রবার রাতেই গুরুতর আহত অবস্থায় তরুণী মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুদের কুয়ো থেকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। যদিও পুলিশ সূত্রে খবর, কুয়োতেই প্রাণ হারায় ৪ শিশু। মৃতদের দেহ ময়নাতদন্তের (Post Mortem Report) জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে মামলা দায়ের হয়নি বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, ভগবানপুরে অভিযুক্তর স্ত্রী-ছেলে-মেয়েকে মারধর

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...