Sunday, June 28, 2026

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, ভগবানপুরে অভিযুক্তর স্ত্রী-ছেলে-মেয়েকে মারধর

Date:

Share post:

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) ভগবানপুরের কোটবার গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশঙ্কর নায়েকের (Shivshankar Nayek) বাড়িতে চড়াও হয়ে তাঁর স্ত্রী, ছেলে, মেয়েকে বেদম মারধর স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, এসএসসি (SSC) গ্রুপ ডি-তে নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তিনি। শনিবার, তাঁর বাড়িতে চড়াও হন স্থানীয়রা। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী, পুত্র-কন্যাকে বেধড়ক মারধর করা হয়। শিবশঙ্করের স্ত্রী মলিনা নায়েক বলেন, “চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার প্রমাণ কী?“ কোনও প্রমাণ ছাড়াই বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর ছেলে-মেয়েকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ মহিলার। তিনি বলেন, ”আমার স্বামী যদি টাকা নিয়ে থাকেন, তাহলে তিনি যেমন দোষী, তেমন যাঁরা টাকা দিয়েছেন তাঁরাও দোষী।” জেলা তৃণমূলের মতে, ঘটনার সঙ্গে দল কোনও ভাবেই জড়িত নয়। কেউ যদি অন্যায় করে থাকেন, তাহলে দল তাঁকে কখনই সমর্থন করবে না। তবে, আইন নিজের হাতে তুলে না নিয়ে সঠিক জায়গায় অভিযোগ দায়ের করা হোক। প্রশাসনের উপর ভরসা রাখা উচিত।

আরও পড়ুন- ঐতিহাসিক পদক জয় ভারতের, ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন প্রিয়াঙ্কা

স্থানীয়দের অভিযোগ, প্রাথমিকে এবং গ্রুপ ডি-র বিভিন্ন পদে চাকরির জন্য অনেকেই টাকা দিয়েছিলেন। কিন্তু প্রায় ৬বছর পেরিয়ে গেলেও তাঁরা চাকরি পাননি। এরপরই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিভিন্ন তথ্য সামনে আসার পরেই তাঁরা অশান্ত হয়ে পড়েন। তার ফলেই এদিন শিবশঙ্কর নায়েকের বাড়িতে বিক্ষোভ দেখান। তৃণমূল নেতা বাড়িতে না থাকায় স্ত্রী মলিনা নায়েক, তাঁর ছেলে ও মেয়েকে বাড়ির বাইরে টেনে এনে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, শিবশঙ্করের ছেলেকে গাছে বেঁধে মারা হয়। ভগবানপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা উত্তপ্ত থানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...