Tuesday, March 17, 2026

বিজেপিকে মেরুদণ্ড বন্ধক, দলীয় নির্দেশ অমান্য করে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান শিশির-দিব্যেন্দুর

Date:

Share post:

রাজ্য বিধানসভায় ব্যবস্থা রাখা সত্ত্বেও দিল্লি উড়ে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন তৃণমূলের টিকিটে জেতা অধিকারী পরিবারের দুই সদস্য কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তাঁর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু। দলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিন্ন। কিন্তু এখনও খাতায়-কলমে তাঁরা তৃণমূল সাংসদ।

এবার দলীয় নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন অধিকারী পরিবারের এইদুই সদস্য। তাঁরা যে বিজেপি তথা NDA প্রার্থী জগদীপ ধনকড়কে ভোট দিয়েছেন সে ব্যাপারেও নিশ্চিত রাজনৈতিক মহল। এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে গতকাল, শুক্রবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন বাপ-ব্যাটা।

প্রসঙ্গত, তৃণমূলের কোনও সাংসদ উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না বলেই দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের কোনও সাংসদ ভোট দিচ্ছেন না। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে এসে ভোট দান করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। এমন সম্ভাবনা আন্দাজ করে তাঁদের ভোটদান থেকে বিরত থাকার জন্য লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে নির্দেশও দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করলেন পিতা-পুত্র সাংসদ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ষীয়ান তৃণমূল সংসদ সৌগত রায় জানিয়েছেন, “তাঁদের কাছে এটাই প্রত্যাশিত’’। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যারা দলের প্রতীকে জিতেছে তাঁদের উচিত দলের নির্দেশে মান্য করা। দলীয় নির্দেশ অমান্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টির দিকে দলের শীর্ষ নেতৃত্ব এবং লোকসভার দলনেতা নিশ্চয়ই নজর রাখছেন।” এই ঘটনা প্রমাণ করে শুভেন্দু অধিকারীর মতোই তাঁর বাবা ও ভাই বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করেছে। এবং শিশির ও দিব্যেন্দু যে দল বিরোধী কাজ করে চলেছেন এট ঘটনা তাতে সিলমোহর দিল।

আরও পড়ুন:কেন্দ্রের টাকা নয়ছয় হচ্ছে রাজ্যে: মোদিকে নালিশ শুভেন্দুর, পাল্টা তোপ তৃণমূলের

 

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...