Saturday, June 27, 2026

Vice President poll: শনিবার দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোট দিচ্ছে না তৃণমূল 

Date:

Share post:

জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) বনাম মার্গারেট আলভা (Margaret Alva), কে হাসবেন শেষ হাসি? উত্তর পাওয়া যাবে বিকেলের পরেই। আজ শনিবার দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন (vice president election) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে উপরাষ্ট্রপতি নির্বাচন (vice president election), ফলাফল জানা যাবে বিকেলের পরেই।

এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় এবং বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভার মধ্যে আজকের লড়াই। নির্বাচনে অংশগ্রহণ করছে না তৃণমূল (TMC)। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির-দিব্যেন্দুকে চিঠি দেওয়া হয়েছে। যা হবে সকলেই দেখবেন, প্রতিক্রিয়া শিশির অধিকারীর। যেহেতু তৃণমূল কংগ্রেসের ৩৬ জন সাংসদ ভোটদানে বিরত থাকছেন, পাশাপাশি উচ্চকক্ষের আটটি আসন শূন্য, ফলে ৭৪৪ জন সাংসদ ভোট দেবেন বলে আশা করা হচ্ছে৷ এনডিএর (NDA) ৪৪১ জন সাংসদ রয়েছেন, যার মধ্যে ৩৯৪ জনই পদ্ম শিবিরের।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...