Wednesday, June 17, 2026

পাখিরালয় দেখে ফেরার পথে নৌকাডুবি, কুলতলীতে মৃত ২, নিখোঁজ আরও ২

Date:

Share post:

কুলতলীর ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। নিখোঁজ আরও দু’জন। শনিবার রাতে চুপি পাখিরালয় দেখে ফিরছিলেন কয়েকজন মানুষ। তখনই এই নৌকাডুবির ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে ওই রাতে উদ্ধার করা হয়। তার মধ্যে এই দুই মৃত যুবকও রয়েছেন। তবে আরও দুই যুবকের খোঁজ রবিবার সকাল পর্যন্ত মেলেনি।

আরও পড়ুন:সহকর্মীরা মানসিক হেনস্তা করত, তাই কী এলোপাথাড়ি গুলি?

স্থানীয় সূত্রে খবর, এদিন কাষ্ঠশালী ঘাট থেকে কুলতলী ঘাট পারাপারের সময় হঠাৎ নৌকা ডুবে যায়। আর তাতেই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের নাম তনয় মাজি এবং তন্ময় শীল শর্মা। এখনও নিখোঁজ রয়েছেন সৌরভ ভট্টাচার্য এবং সৈকত চট্টোপাধ্যায় নামে দুই যুবক। এঁদের প্রত্যেকের বাড়িই নদিয়ার কৃষ্ণনগরে।

এই নৌকাডুবির ঘটনার পর ঘটনাস্থলে যান পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমরা গঙ্গার পাড়ে বসে ছিলাম। হঠাৎ দেখি মাঝগঙ্গায় নৌকাটা দুলতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই চিৎকার শুনতে পাই। স্থানীয়রা জলে নেমে উদ্ধারের কাজ শুরু করেন।’’ স্থানীয়দের তৎপরতায় নৌকার মাঝি-সহ দুই পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই নৌকার মাঝির শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক বলে খবর। নৌকায় আরও দুই যাত্রী ছিলেন। শনিবার গভীর রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তাঁদের খোঁজ মেলেনি। শনিবার  রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যহত হয়। রবিবার ভোরের আলো ফুটতেই  আবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের সাহায্য নিয়ে খোঁজ চলছে দুই যুবকের। যোগাযোগ করা হয়েছে মৃত এবং নিখোঁজদের পরিবারের সঙ্গে।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...