Friday, June 26, 2026

‘এ ভগবান এ টাকা কি তোমার?’ পার্থ-অর্পিতা ইস্যুতে অভিনব প্রতিবাদ টোটো চালকের

Date:

Share post:

শান্তিনিকেতনের নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়ের বিলাসবহুল বাগানবাড়ি ‘অপা’-র কথা জানাজানি হতেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তুলছেন সেলফি। এর জেরে পার্থ-অর্পিতার যাইহোক না কেন, টোটো চালকদের ব্যবসা কিছুটা হলেও বেড়েছে। এবার সেই শান্তিকেতনে দেখা গেল আরও একটি অভিনব প্রতিবাদের ছবি। টোটোর পার্থ-অর্পিতা ইস্যু নিয়ে যখন তোলপাড় রাজ্য-রাজনীতি, তখন টোটোয় অভিনব পোস্টারে সেই পার্থ-অর্পিতা।

আরও পড়ুন:পার্থ-অর্পিতার নয়া কীর্তি ফাঁস ইডির: SSC ছাড়াও অন্য উপায়ে কোটি কোটি লেনদেন!

প্রসঙ্গত, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পাহাড় প্রমাণ টাকা। অথচ ইডির প্রশ্নের উত্তরে দু’জন বলেছেন, এ টাকা আমার নয়। তাহলে এ টাকা কার? এই ছিল ইডির প্রশ্ন। আর ঠিক এভাবেই টোটোতে লাগানো পোস্টারে লেখা হয়েছে, ‘এ ভগবান এ টাকা কি তোমার?’ এরপরই লেখা ঠাকুরের টোটো।

পার্থ-অর্পিতা ইস্যুর বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদ দেখিয়েছেন শান্তিকেতনের এক টোটো চালক। নাম সুকেশ চক্রবর্তী। তিনি জানান,  “প্রতিবাদ করার জন্যই আমি এই পোস্টার লাগিয়ে ঘুরছি। যাঁরা দেখছেন তাঁরা সকলেই বলছেন ঠিক সময়ে এটা একটা ভালো প্রতিবাদ। আমি তো এখানে কোনও খারাপ কথা লিখিনি। আমি কোনও রাজনীতির বিষয়ে যাচ্ছি না। কোনও পার্টিতে গালাগাল দিইনি। আমি নিজেও বর্তমানে কোনও রাজনৈতিক দলে যুক্ত নই। তাই এই টাকা নয়ছয়ের প্রতিবাদের জন্য আমি এটা লাগিয়েছি। যেটা আসল ঘটনা ঘটেছে তা নিয়েই কথা বলেছি। আমাকে কোনও দলের তরফেই এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি।”

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...