Friday, April 3, 2026

India Team: ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচ জিতে দলের প্রশংসায় হিটম‍্যান

Date:

Share post:

শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে চতুর্থ টি-২০ (T-20) ম‍্যাচে জয় পেয়েছে ভারতীয় দল (India)। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ৫৯ রানে জেতে টিম ইন্ডিয়া। ফ্লোরিডার প্রথম ম্যাচ জিতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। আর এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও জয় নিশ্চিত করে ফেললেন রোহিত শর্মারা। এই জয়ে খুশি ভারত অধিনায়ক। ম‍্যাচ শেষে দলের প্রশংসায় মাতলেন তিনি। বিশেষ করে রোহিতের মুখে শোনা গেল আবেশ খান, অর্শদীপ সিংদের প্রশংসা।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হিটম‍্যান বলেন,” আবেশ প্রতিভাবান। সেটা আমাদের বুঝতে হবে। একটা বা দু’টো ম্যাচে কারও পারফরম্যান্স ভাল না হতেই পারে। তাতে দক্ষতা কমে যায় না। আমরা সকলকে যথেষ্ট সুযোগ দিতে চাই। শনিবারের পরিবেশ এবং নিজের উচ্চতা দারুণ ভাবে কাজে লাগিয়েছে আবেশ। ওকে দেখে সত্যিই বেশ ভাল লাগছিল। অর্শদীপও দারুণ বল করেছে। এককথায় অসাধারণ।”

এর পাশাপাশি দলের প্রশংসায় রোহিত বলেন,” আমরা যে ভাবে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, মনে হয় সে ভাবেই খেলতে পেরেছি। আবহাওয়া তেমন ভাল ছিল না। তা-ও আমরা ভাল রান করতে পেরেছি। টি-২০ ম‍্যাচে ১৯১ রান যথেষ্ট ভালো। ব্যাটিং নিয়ে কিছু পরিকল্পনা ছিল আমাদের। সেগুলো ঠিক ভাবে প্রয়োগ করতে পেরেছি আমরা। উইকেট খুব মন্থর ছিল। আমাদের বোলাররা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...