Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ রানে জিতল ভারত। ফ্লোরিডার প্রথম ম্যাচ জিতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় নিশ্চিত করলেন রোহিত শর্মারা।

২) বার্মিংহামের কুস্তির রিংয়ের ভারতের সোনার অভিযান অব্যাহত। কমনওয়েলথ গেমসের কুস্তি থেকে শনিবার জোড়া সোনার পদক এল ভারতের ঝুলিতে। কুস্তিগির রবিকুমার দাহিয়া ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন। মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জিতলেন বিনেশ ফোগাট।

৩) কমনওয়েলথ গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল । শনিবার সেমিফাইনালে ইংল‍্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করল হরমনপ্রীত কৌররা। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং স্মৃতি মান্ধনার। ৬১ রান করেন তিনি। সেই সঙ্গে রেকর্ড গড়লেন মান্ধনা।

৪) মিনি ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের । শনিবার নৈহাটি গোল্ডকাপে প্রথম প্রস্তুতি ম‍্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে  ২-১ হারাল জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে জোড়া গোল জনি কাউকোর। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন অভিষেক হালদার।

৫) কমনওয়েলথ গেমসে প্যারা টেবিল টেনিসে সোনা জিতলেন ভারতীয় ভাবিনাবেন প্যাটেল। টোকিয়োয় রুপো জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:মিনি ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের, বাগানের হয়ে জোড়া গোল জনি কাউকোর

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...