Saturday, April 4, 2026

পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ও রক্তদান শিবিরে চাঁদের হাট

Date:

Share post:

গত কয়েক বছর ধরে জাক জমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গেছে।

ফি বছরই কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলগুলোয় থাকে থিমের নয়া চমক৷ পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৬ বছরের থিম ‘গঙ্গায় আসা গঙ্গায় ভাসা’।পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও নারকেলডাঙ্গা সংহতি চক্রের যৌথ প্রয়াসে রবিবার রক্তদান শিবির ও খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।খুঁটি পুজোর ধারণাটি আসলে এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে। আগে এত ক্লাব, থিম, প্রতিযোগিতার পিছনে ছোটাছুটি ছিল না। পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হত প্রতিমা। তখন থেকেই অনেকে রথযাত্রার শুভ দিনে, মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হত। যেটি ‘কাঠামো পুজো’ (Kathamo Puja) বলেই পরিচিত। এরপর একটু একটু করে গড়ে উঠত দুর্গা প্রতিমা।এক সময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি। ধীরে ধীরে সেই বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে, থার্মোকল, চট, প্লাস্টিক, কাঠ, পাট, প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট আরও কত রকমারি সামগ্রী।যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটি পুজোর চাকচিক্য। রবিবারের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সংশোধনাগার দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস, সভাপতি মানস রঞ্জন দত্ত, সম্পাদক জয়ন্ত কর্মকার সহ বিশিষ্টরা।খুঁটি পুজোর মাধ্যমে যেমন পুজোর ঢাকে কাঠি পড়ে গেল, তেমনি যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো তাতে ৫৮ জন রক্ত দান করেন । এবছর কোভিড পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ হলেও যথেষ্ট সতর্কতার সঙ্গে কোভিড বিধি মেনেই এবারের পুজো আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যেক্তারা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...