Friday, June 19, 2026

গারদে নাকি পা ফুলে ঢোল, এবার জেল হাসপাতালে ঠাঁই পেতে মরিয়া পার্থ

Date:

Share post:

 

দেশের আইন সকলের জন্য সমান। তা সে তিনিই হেভিওয়েট রাজনৈতিক নেতা-মন্ত্রী হোন কিংবা কোনও সেলিব্রিটি অথবা সাধারণ অপরাধী। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, নিজেদের ক্ষমতা বলে “অপরাধী” বন্দিদশায় বিশেষ সুবিধা ভোগ করে থাকেন। ঠিক সেই জায়গা থেকেই এই প্রতিবেদন।

এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে বেশি চর্চিত-আলোচিত এসএসসি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ১৪ দিনের ইডি হেফাজত শেষে আপাতত প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দিদশা কাটাচ্ছেন। সেখানেও সহবন্দিদের কটাক্ষ, টিপ্পনি, অশ্লীল অঙ্গভঙ্গি ও ভাষায় জেরবার তিনি।

ভিভিআইপি জীবনযাপন এখন অতীত। একেবারে আর পাঁচজন সাধারণ বন্দির মতো জেলে কাটাতে হচ্ছে তাঁকে। জেলের প্রথম দু’রাতে তাঁকে ঘুমোতে দেওয়া হয়েছিল মেঝেতে। কিন্তু গোটা রাত জেগে কাটিয়েছেন পার্থ। শারীরিক কারণে উঁচু-নিচু হতে পারেন না তিনি। তাই সমস্যায় জেরবার। অবশেষে জেলে ঘুমনোর জন্য খাট পেয়েছেন। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, বাড়তি কোনও সুযোগ-সুবিধা দেওয়ার প্রশ্নই নেই পার্থকে। সকালের টিফিন থেকে দুপুরের খাবার হোক কিংবা রাতের ডিনার, জেলে সকলের জন্য যা রান্না হচ্ছে, সেটাই দেওয়া হচ্ছে পার্থকে।

জেল সূত্রে এবার জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফোলার সম্যসা বাড়ছে। সেদিকে নজর রাখছেন প্রেসিডেন্সি জেলের চিকিৎসকরা। অনেক আগে থেকেই বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় জর্জরিত পার্থ। শুধুমাত্র ভিভিআইপি ট্রিটমেন্টে থাকতেন বলে প্রকটরূপে সেই সমস্যাগুলি সামনে আসেনি। যদিও এখনই তাঁকে জেল হাসপাতালে রাখার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পার্থ অবশ্য মনেপ্রাণে চাইছেন যেভাবেই হোক সেল থেকে যেন জেল হাসপাতালে তাঁর ঠাঁই হোক। সেক্ষেত্রে বন্দিদশায় কিছুটা হলেও স্বস্তি পাবেন তিনি।

 

 

 

 

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...