Tuesday, March 31, 2026

আসামীর সঙ্গে প্রেম, বিয়ের দিনই চরম পরিণতি তরুণীর

Date:

Share post:

প্রেম (Love)বড় বিষম বস্তু! কখন কার প্রতি কার মজে মন, সে কি আর বোঝা যায়। কিন্তু এইরকম পরিণতি বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেন না। জেলে (Jail)থাকাকালীন দুই আসামীর (accused)মধ্যে বন্ধুত্ব আর সেখান থেকে প্রেম। পরে ছাড়া পেয়ে সেই প্রেমের সম্পর্কের পরিণতি দিতে গিয়ে মারাত্মক ঘটনা ঘটল তরুণীর জীবনে।

পাত্র স্টেপন ডালজিক (Stepan Dalzik),পাত্রীর নাম ওকসানা পালুদেন্তসা (Oksana Paludentsa)। দুজনেই অপরাধ করে শাস্তি পেয়েছিলেন। জেলে যেতে হয় দুজনকেই। আগে থেকে পরিচয় ছিল না। জেলের মধ্যেই প্রেমের কাহিনী শুরু। চিঠি চালানে চুটিয়ে প্রেমালাপ। এর পর একে একে শাস্তির মেয়াদ শেষে ছাড়া পান দুজনেই। আগে ওকসানা পালুদেন্তসার মেয়াদ শেষ হয় এবং তিনি মুক্তি পান। পরে স্টেপনের সাজা শেষ হলে দুজনে মিলে নতুন ভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের দিন ঘটে যায় মারাত্মক কাণ্ড। বিয়ের দিন(Wedding day)  অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ওকসানা কিছু পুরুষ বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। স্টেপন তা সহ্য করতে পারেন নি। আত্মীয়দের সামনেই ওকসানাকে বেধড়ক মারধোর করতে শুরু করেন। শেষমেশ মৃত্যু হয় ওকসানার। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্টেপনকে গ্রেফতার করে পুছারক।আদালতে তোলা হলে এইবার ১৮ বছরের জন্য তাঁর কারাদণ্ড দেন বিচারক।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...