Saturday, June 20, 2026

কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় অচিন্তা শরথ কমলের

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) ব্যাডমিন্টনের পর এবার টেবিল টেনিস থেকেও এল সোনা। সোমবার টেবিল টেনিসে সোনার পদক জিতলেন অচিন্তা শরথ কমল (Achanta Sharath Kamal)। ফাইনালে তিনি হারালেন ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে। অন্য দিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে জি সাথিয়ান হারালেন পল ড্রিঙ্কহলকে।

কমনওয়েলথ গেমসে একের পর এক পদক জিতে চলেছে ভারত। ব্যাডমিন্টনে পরপর সোনা জেতার পর টেবিল টেনিসেও ভারতকে সোনা এনে দিলেন অচিন্তা শরথ কমল। ফাইনালে তিনি হারালেন ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে। ৪০ বছর বয়সি শরথ সোনা জিতে এই কমনওয়েলথকে স্মরণীয় করে রাখলেন। কমনওয়েলথ গেমসে পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয়বার সোনা জিতে নিলেন ভারতের এই টেবিল টেনিস খেলোয়াড়।

এদিন ফাইনালে দাপটের সঙ্গে খেলেন শরথ। প্রথম গেম ১১-১৩ ব্যবধানে হারলেও পরের গেমগুলিতে প্রতিপক্ষ লিয়াম পিচফোর্ডকে দাঁড়াতেই দেননি তিনি। পরের চার সেট জেতেন ১১-৭,১১-২, ১১-৬, ১১-৮ ব্যবধানে।

অপরদিকে সাময়িক ছন্দ হারান সাথিয়ান। প্রথম তিন গেমে জিতেও সমস্যা হয়ে যায় তাঁর। প্রথম তিনটি গেমে সাথিয়ান জেতেন ১১-৯, ১১-৩, ১১-৫ গেমে। তবে পরের তিন গেম হেরে যান তিনি। ৮-১১, ৯-১১, ১০-১২ পয়েন্টে। সপ্তম গেমে ১১-৯ পয়েন্টে জিতে যান তিনি।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে সোনা জয় হলো না ভারতের পুরুষ হকি দলের

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...