Saturday, June 20, 2026

‘সামনা’র সম্পাদকের দায়িত্বে উদ্ধব, কংগ্রেসের পাশে না দাঁড়ানোয় তোপ এনসিপি ও তৃণমূলকে

Date:

Share post:

আর্থিক তছরুপ মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এরপরই তাঁকে সরিয়ে শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকের দায়িত্বে এলেন উদ্ধব ঠাকরে। এবং দায়িত্ব নেওয়ার পরই কংগ্রেসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে যোগ না দেওয়ার এনসিপি ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। তাঁর অভিযোগ বিরোধীদের এহেন পদক্ষেপ সুবিধা করে দিচ্ছে বিজেপিকে।

এদিন শিবসেনা মুখপত্র সামনাতে লেখা হয়েছে, ইডি ও সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের উপর রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে মোদি সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রতিবাদ মিছিলে বিরোধীদের না থাকাটা গণতন্ত্রের পক্ষে ‘উদ্বেগজনক’। পাশাপাশি মিছিলকে নেতৃত্ব দেওয়ার জন্য রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসাও করা হয়েছে সম্পাদকীয়তে। একইসঙ্গে এই মিছিলে যোগ না দেওয়ায় নাম না করে তোপ দাগা হয়েছে এনসিপিকে। বলা হয়েছে, “বিরোধী নেতাদের ভূমিকা অনেক প্রশ্ন তুলে দিয়েছে। গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য উদ্বেগজনক। ইডিকে কাজে লাগিয়ে সরকার (মহারাষ্ট্র) ফেলে দেওয়া হল। নতুন সরকার গড়া হল। এই পদ্ধতিকে কাজে লাগিয়েই বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুতে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে।”

একযোগে আক্রমণ শানানো হয়েছে বাংলার সাসকদল তৃণমূলকে । লেখা হয়েছে, অতি সামান্য কারণে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না তৃণমূল সাংসদরা। বাংলাতেও ইডি, সিবিআইয়ের রাজনৈতিক কার্যকলাপ বেড়েছে। রাহুল, সোনিয়াদের নিশানা করছে ইডি। তারপরও বেকারত্ব, মূল্যবৃদ্ধি ইস্যুতে পথে নেমেছে কংগ্রেস। যা প্রশংসনীয়। একইসঙ্গে যোগ করা হয়েছে বিরোধীদের মধ্যে ঐক্যের অভাব সুবিধা করে দিচ্ছে বিজেপিকে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...