Monday, April 6, 2026

Corona Update: করোনা নিয়ে বড় স্বস্তি, সংক্রমণ নামল ১৩ হাজারের নিচে

Date:

Share post:

ধীরে ধীরে করোনা(Corona) মুক্তির পথে এগোচ্ছে দেশ। চতুর্থ ঢেউ (fourth wave) নিয়ে যতই আশঙ্কা করা হোক না কেন করোনা আর সেভাবে দাপট দেখাতে পারছে না। গত ২৪ ঘন্টার রিপোর্টে অনেকটাই নিশ্চিন্ত দেশের স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)।

একদিকে করোনা(corona) ভাইরাসের দাপট কমছে অন্যদিকে অ্যাকটিভ কেসের সংখ্যাও নিম্নমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৫১ জন। গতকাল অর্থাৎ সোমবার এই সংখ্যা ছিল ১৬ হাজারের বেশি। সুতরাং করোনা সংক্রমণ থেকে অনেকটাই রেহাই মিলছে বলে আশা করা হচ্ছে।অ্যাকটিভ কেস এই মুহূর্তে ১ লক্ষ ৩১ হাজার ৮০৭। সবথেকে বড় খবর দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থতার সংখ্যাটা অনেকটা বেশি। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ১৬ হাজার ৪১২ জন করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সামগ্রিক সুস্থতার হার প্রায় ৯৮.৫১ শতাংশ। এখনও পর্যন্ত সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৭৭২ জন। মহামারীর কবল থেকে বেরিয়ে আরও সুস্থতার পথে দেশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...