Tuesday, June 23, 2026

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি এফবিআইয়ের

Date:

Share post:

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে হঠাৎ তল্লাশি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

সরকারি গুরুত্বপূর্ণ নথি নিয়ে অনিয়মের অভিযোগে এই তল্লাশি চালায় এফবিআই। ফ্লোরিডার পাম বিচ এলাকার মার-এ-লাগো নামের বাড়িটি যখন এফবিআই সদস্যরা ঘিরে ফেলে, তখন ট্রাম্প নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অবস্থান করছিলেন।

এফবিআই সদস্যরা তল্লাশির সময় একটি সিন্দুক ভাঙেন এবং ১৫ বাক্স নথি নিয়ে যান। ন্যাশনাল আর্কাইভের দাবি- উদ্ধার সামগ্রীর মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি নথিও রয়েছে। ট্রাম্প বলেছেন, এফবিআইয়ের এই অভিযান মার্কিন ইতিহাসের এক কালো অধ্যায়।

ট্রাম্পের দাবি অতীতে এই তদন্তে সবধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তিনি। এই আকস্মিক অভিযানের প্রয়োজন ছিল না। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকার সময় অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথি ফেরত না দেওয়া এমনকি ধ্বংস করে ফেলারও অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয় সরকারি নথি সংরক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল আর্কাইভস বিভাগ।

 

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...