Saturday, April 4, 2026

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি

Date:

Share post:

মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে রয়েছে নিম্নচাপ। এর প্রভাবেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাত্র দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। মূলত উপকূল এলাকায় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে।
অন্যদিকে, ভরা কটালের সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস বাড়বে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগর দ্বীপে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি লাল সতর্কতা জারি করা হয়েছে।
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। তৎপর পুলিশ-প্রশাসন। জলপথে ও উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার শুরু করেছে পুলিশ। ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগরে সকাল থেকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় বাঁধের অবস্থা খতিয়ে দেখতে নজরদারি চালাচ্ছে প্রশাসন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...