Tuesday, April 7, 2026

এবার জেলের অভিজ্ঞতার কথা লিখতে কাগজ-কলম চাইলেন পার্থ!

Date:

Share post:

এবার জেলের অভিজ্ঞতার কথা লিখতে চান পার্থ চট্টোপাধ্যায়। এর জন্য তিনি চেয়েছেন কাগজ-পেন। একই সঙ্গে পড়ছেন রামকৃষ্ণ কথামৃত।

তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য তাঁকে বইয়ের সঙ্গে কাগজ ও পেনও দিয়েছেন। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিচার বিভাগীয় হেফাজতের প্রতিদিনের অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করতে চান। জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী তাঁর পরিবারের বাকি সদস্যদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। জেলে এককথায় তিনি সাধারণ বন্দিদের মতোই দিন কাটাচ্ছেন।জেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং বাংলা সাহিত্য অমনিবাস নিয়মিত পড়ছেন। জানা গিয়েছে, পার্থ যখন ইডি হেফাজতে ছিলেন, তাঁর কাছে আগে থেকেই একটি বই রাখা ছিল। গত শুক্রবার তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বইটি প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেয়।

আরও পড়ুনঃ বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিলেন নীতীশ কুমার
তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য বলেছেন, “তিনি একজন সাধারণের মতো জেলে রয়েছেন। আইন ও বিচার বিভাগের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আইনি লড়াই করব এবং নির্দোষ প্রমাণ করব।

 

 

 

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...