Tuesday, June 23, 2026

ভিক্টোরিয়ায় টাকা তছরুপ, গ্রেফতার কেন্দ্রীয় সরকারি কর্মচারী

Date:

Share post:

ভিক্টোরিয়ায় টিকিট বিক্রিতে তছরুপ। আর এই কেলেঙ্কারিতে হেস্টিংস থানার পুলিশ কেন্দ্রীয় সরকারী এক কর্মচারীকে গ্রেফতার করেছে। ধৃত ওই কর্মীর নাম স্বপন দে। তাঁকে আদালতে তোলা হলে ২০ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তিনি কি একাই এই তছরুপের সঙ্গে জড়িত নাকি তাঁর সঙ্গে আরও কেউ যুক্ত আছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:অত্যন্ত সংকটজনক বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেশনে

প্রসঙ্গত,ভিক্টোরিয়ার কিউরেটর টিকিট বিক্রির টাকার গরমিল দেখে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, ভিক্টোরিয়ার টিকিট এবং অ্যানুয়াল পাস বিক্রির দায়িত্ব ছিল অভিযুক্তর উপর। প্রাথমিকভাবে দেখা যায়, টিকিট বিক্রির প্রায় ১২ লক্ষ টাকা হদিশ মিলছে না। পরে এই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ১৩ লক্ষ টাকা।

সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্ত শেষে পুলিশ দেখে গতও কয়েকবছরে টিকিট বিক্রির হিসাবে ব্যাপক গড়মিল রয়েছে। এরপরই জিজ্ঞাসাবাদ শুরু হয়। রবিবার রিজেন্ট পার্ক থানা এলাকার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...