Tuesday, April 7, 2026

বুধেও নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন না অনুব্রত

Date:

Share post:

বুধবার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিলেও আসছেন না তিনি। নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে গিয়ে CBI-কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন অনুব্রতর দুই আইনজীবী। এবার সিবিআই অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:অনুব্রত নিজামে না এলে তাঁর বোলপুরের বাড়িতে পৌঁছে যেতে পারেন CBI তদন্তকারীরা

শারীরিকভাবে বেশ অসুস্থ। ফিসচুলার সমস্যা বহুদিনের।  এছাড়াও বার্ধক্যজনিত বহু সমস্যা রয়েছে। সোমবার SSKM-এর পর মঙ্গলবারও চিকিৎসক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিন। তাই বোলপুর থেকে কলকাতায় আসা অনুব্রতর পক্ষে বেশ কঠিন। সব জেনেও চিকিৎসকদের কথায় কান না দিয়ে  সোমবারের পর ফের বুধবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে CBI।তবে এ বারও অসুস্থতার কারণেই বোলপুর থেকে কলকাতায় এসে হাজিরা না দেওয়ার সম্ভাবনা প্রবল ছিল অনুব্রতর। এই কারণ দেখিয়েই তাঁর আইনজীবী CBI-এর কাছ থেকে খানিকটা সময় চেয়ে নিয়ে চিঠি দিলেন।

প্রসঙ্গত, সিবিআই সূত্রের খবর,মঙ্গলবার সকালে ই-মেল করে বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে অনুব্রতকে। তাঁর বোলপুরের বাড়িতেও নোটিসের প্রতিলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর পরেও আজ, বুধবার তিনি হাজির না হলে, কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে ওই সূত্রের দাবি।

যদিও হাজিরার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত অনুব্রতর তরফে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। এ দিন তাঁর এক আইনজীবী আসেন এবং বাড়ির পিছনের দরজা দিয়ে অনুব্রতের বাড়িতে ঢোকেন। আলোচনা শেষে বেরিয়ে যান ওই আইনজীবী। সুতরাং বুধবারও CBI হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। এমতাবস্থায় CBI কী ব্যবস্থা নেবেন তা জানা যাবে একটু পরেই।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...