Wednesday, April 1, 2026

ফের উর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

Date:

Share post:

দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। সংক্রমণের গ্রাফ প্রতিটি মুহূর্তেই ওঠানামা করছে। এমতাবস্থায় ফের করোনা আক্রান্ত হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমিত হলেন তিনি। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি।

আরও পড়ুন:২০০০ সালে প্রথম, নজিরবিহীনভাবে ২২ বছরে অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ

বুধবার সকালে ট্যুইট করে প্রিয়াঙ্কা জানান, “আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সকল প্রকার নিয়ম মেনে বড়িতেই আইসোলেশনে রয়েছি।”

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,০৪৭ জন। যা গতকালের তুলনেয় অনেকটাই বেশি। তবে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ২৮ হাজার ২৬১ জন।

সংক্রমণের শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। রাজধানীতে একদিন আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার। যা রীতিমত উদ্বেগের।  মহারাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৮০০জন। পাল্লা দিয়ে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে সংক্রমণ বাড়ছে।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...