Wednesday, June 17, 2026

বিজেপি নির্বোধ জানতাম কিন্তু এত বোকা বুঝিনি: নেত্রীর ধর্না মঞ্চ থেকে তোপ কবীর সুমনের

Date:

Share post:

মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্না মঞ্চে হাজির কবীর সুমন (Kabir Suman)। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ রয়েছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো-সহ শতাধিক নেতা-নেত্রীরা। মেট্রো চ্যানেলে প্রতিবাদ মঞ্চ হয়েছে। এদিন সেখান থেকেই সুমন বলেন, বিজেপি নির্বোধ জানতাম কিন্তু এত বোকা বুঝিনি।

মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে উঠে জোর গলায় বিজেপির পরাজয়ের ভবিষ্যদ্বাণী করেন কবীর সুমন। বলেন, “আমি মনেপ্রাণে তৃণমূল নই, দলকে নিয়ে আমার একাধিক অভিযোগও রয়েছে। কিন্তু এত দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই সাফল্য অস্বীকার করা যায় না। বিধান রায়ের পর কলকাতার রাস্তাঘাটের উন্নয়ন একবার দেখলেই বোঝা যায় আগে কী ছিল, আর এখন কী হয়েছে।” আরও পড়ুন: ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার না থাকলে কীভাবে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন: প্রশ্ন মেনকার

বিজেপির বিরুদ্ধে তোপ কবীর সুমনের। তাঁর কথায়,”এটা (ভোট) আমার অধিকার। মৌলিক অধিকার রক্ষার লড়াই। কারও অপছন্দ বলে কিছু করার নেই। আমি ভাবতে পারিনি বিজেপি এই পরিমাণে নির্বোধ। তাদের মাথায় কিচ্ছু ঢোকেনি। বিজেপি কিছুতেই জিতবে না। এদিন সুমন ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ রবীন্দ্রসঙ্গীত গেয়েছে। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘পথে আবার নামো সাথী’ গানটি গেয়েছেন।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...